এতদ্বারা গারট্ট দাখিল মাদ্রাসার সকল শিক্ষার্থী ও অভিভাবকের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মাদ্রাসার শৃঙ্খলা, ঐতিহ্য ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার স্বার্থে সকল শিক্ষার্থীকে প্রতিদিন মাদ্রাসার নির্ধারিত ইউনিফর্ম (পোশাক) পরিধান করে প্রতিষ্ঠানে উপস্থিত হতে হবে।
কোনো শিক্ষার্থী যথাযথ কারণ ব্যতীত নির্ধারিত পোশাক ছাড়া মাদ্রাসায় উপস্থিত হলে তাকে মাদ্রাসার প্রচলিত বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
অতএব, সকল শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবককে বিষয়টি গুরুত্বের সঙ্গে অনুসরণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
আদেশক্রমে,
সুপার
গারট্ট দাখিল মাদ্রাসা