“মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শই হোক আমাদের পথচলার প্রেরণা।”
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে গারট্ট দাখিল মাদ্রাসার উদ্যোগে এক সুন্দর ও হৃদয়স্পর্শী আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ আহসান হাবিবুল্লাহ সরকার,
সুপারিনটেনডেন্ট, গারট্ট দাখিল মাদ্রাসা।
এ আয়োজনে মাদ্রাসার শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, অনুপম চরিত্র, মানবিকতা, ন্যায়বোধ ও মহান আদর্শ নিয়ে আলোচনা করা হয়। তাঁর আদর্শকে হৃদয়ে ধারণ করে পরিবার, সমাজ ও রাষ্ট্রে শান্তি, সৌহার্দ্য ও নৈতিকতা প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়।
সবশেষে মহান আল্লাহর দরবারে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি, মাদ্রাসার সার্বিক উন্নতি, শিক্ষক-শিক্ষার্থীদের কল্যাণ এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি ও মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
মহানবী (সা.)-এর ভালোবাসা আমাদের হৃদয়ে জাগ্রত হোক, তাঁর সুন্নাহ ও আদর্শ আমাদের জীবনের পথচলার আলো হয়ে উঠুক।
আমিন।






